সকাল ৬:০৯ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

 

শাকির হায়দার: নারী ঐক্য পরিষদের সভাপতি মাজেদা খাতুন কল্পনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীলা জামান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি
সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহমুদা পারুল।

শহরের ফকির পাড়া নিজ কার্যালয়ে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়।
ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কান্ডারী মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি ছালেহা বেগম, নারী ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ সাজেদা পারভিন রুনু, নির্বাহী সদস্য সেলিনা আক্তার সোমা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসর প্রাপ্ত এজিএম এটিএম ফরহাদ হোসেন বিজু, সাংবাদিক এস এম শাকির হায়দার সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *