রাত ১০:৩৯ রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিভাবে ডিমের পুডিং তৈরি করবেন

ডিমের পুডিং

উপকরণ :

★২/৩ ডিম
★৫০০ গ্রাম দুধ
★৩ টেবিল চামচ চিনি
★২/৩ ফোটা ভ্যানিলা অ্যাসেন্স
★৩ চা-চামচ চিনি ক্যারামেলের জন্য

প্রণালী :
প্রথমে লিকুইড দুধ জ্বাল করে ঘন করে ঠান্ডা করে নিতে হবে দুধের সাথে চিনি মিশিয়ে নিতে হবে দুধ জ্বাল করার সময়।ডিম গুলো ভালো করে ফেটে নিতে হবে দুধ ও ডিমের মিশ্রনটি এবার মিশিয়ে ছাকনার সাহায্যে ছেকে নিতে হবে।ছেকে নিলে পুডিং টি বেশি সফট হবে।অন্য একটি পাত্রে ৩চা- চামচ চিনির সাথে চিনির অর্ধেক পানি মিশিয়ে চুলায় জ্বাল করে ঘন ঘন নেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে,,যে পাত্রে পুডিং তৈরি করা হবে সে পাত্রে ক্যারামেলটি সেট করে নিতে হবে,সেট হয়ে গেলে দূধ ও ডিমের মিশ্রনটি ঢেলে নিতে হবে।পুডিং তৈরির পাত্রটি ঢাকনা যুক্ত নিতে হবে,।এর মাঝে বড় একটি পাত্রে পরিমান মতো পানি নিয়ে চুলায় গরম করতে হবে গরম হয়ে গেলে পুডিং মিশ্রনের পাত্রটি বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে ২০/২৫ মিনিট জ্বাল করতে হবে, পুডিংয়ের পাত্রের নিচে একটি স্টানার বা কাপড় দিয়ে দিতে হবে।পর্যাপ্ত সময় পর পুডিংয়ের পাত্রটি নামিয়ে ঠান্ডা করে একটি পাত্রে ঢেলে তৈরি পুডিং পরিবেশন করতে পারেন।

রেসিপিটি তৈরি করছেন :

নুসরাত জাহান নিলা

একজন সৌখিন রন্ধন শিল্পী

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *