
স্টাফ রিপোর্টার :
এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বাংলাদেশ গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ৩০ মার্চ শনিবার বারিধারা ইন্ট্রাকো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে এসএসসি ২০০১ ব্যাচের প্রায় ২৫০ জন বন্ধুরা এই ইফতার আয়োজনে অংশ নেয়।
ইফতারের আগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০০১ সালে এসএসসি পাস করা বন্ধুদের মাঝে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডা: মো: মোস্তফা কামাল আরেফিন।
এর আগে এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বাংলাদেশ গ্রুপের এডমিন মোহিত রহমান চৌধুরী বলেন ‘ বন্ধুরা সবাই যার যার কাজে ব্যস্ত থাকেন তাই প্রতিবছর যেন বন্ধুরা এক সাথে বসে একদিন ইফতার করতে পারি সেই জন্য আমাদের এই আয়োজন।
ইফতার মাহফিল শেষে ফিলিস্তিনের নাগরিকদের জন্য বন্ধুূদের কাছ থেকে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা ফিলিস্তিন নাগরিক ইব্রাহিমের হাতে হস্তান্তর করেন বন্ধুদের পক্ষ থেকে এডমিন মোহিত রহমান চৌধুরী।