
দাগনভুঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলাধী ইয়াকুবপুর ইউনিয়নেন দুধমুখার ঐতিহ্যবাহী মদিনা জামে মসজিদ ভিত্তিক উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান ২৯ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেস ক্লাবের সভাপতি মো:ইয়াসীন সুমন।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা আবদুস সাত্তার রানা,আলী আকবর শাহীন,মসজিদের প্রতিষ্ঠাতা গ্রাম্য ডাক্তার আব্দুল মান্নান,সেক্রেটারি মো: শিমুল, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার,সেক্রেটারি নুর হোসেন, দাগনভূঞা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাওলানা ইউসুফ হারুনী,দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ৮৪টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।