ভোর ৫:২৮ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার সংবাদ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার :

আজ ২৫ মার্চ অনলাইন নিউজ পোর্টাল আপনার সংবাদ ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় গাজীপুরের টঙ্গীতে আপনার সংবাদ কার্যলয়ে পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম রাজিবের সভাপতিত্বে ও অমিত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী আজিজ টিপু, আমাদের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি শাহজাহান শোভন, বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল ইসলাম সাজিব, আপনার সংবাদ এর নির্বাহী সম্পাদক তামিম খান, বিশিষ্ট ব্যবসায়ী মো: সেলিম মিয়া, কারিগরি যুব প্রশিক্ষণ কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো: সোহরাব মিয়া,এম এন কলেজের শিক্ষক মো: আসাদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী নাঈম চৌধুরী সহ প্রমূখ।অনুষ্ঠানে ২৫ মার্চ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আ: রহমান ।পরে ইফতার করার মধ্যে দিয়েই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *