সকাল ৮:০১ বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনি- বুবলি দ্বন্দে খোঁচা দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক রিপোর্ট :

ঢাকাই চলচ্চিত্রের একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন ২১ মার্চ। ছেলের বিশেষ দিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায়া একটি আবেগঘন ভিডিও পোস্ট করেছেন তিনি। প্রায় ৫ মিনিটের সেই ভিডিওটি নাকি আরেক অভিনেত্রী পরীমণির একটি ভিডিও থেকে ধারণা নিয়ে করা। এ নিয়ে অভিনেত্রীর নাম উল্লেখ না করে সোশ্যালে একটি স্ট্যাটাস দেন। তারপর সোশ্যালে ভার্চ্যুয়ালি লড়াই শুরু হয় পরী-বুবলীর। এবার সেই লড়াইয়ে পদার্পণ করলেন অপু বিশ্বাস।

বুধবার (২০ মার্চ) রাতে ছেলেকে নিয়ে ভিডিও পোস্ট করেন বুবলী। এরপর তাকে খোঁচা দিয়ে ফেসবুকে পরীমণি লেখেন, ‘আপা গো আপা। পুরাটাই কপি মারলেন। কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব। কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা।’

বুবলীও চুপ থাকার মানুষ নন। পরীমণির ইঙ্গিতমূলক স্ট্যাটাসের জবাব দিয়েছেন তিনি। ‘বসগিরি’ খ্যাত এ নায়িকা লেখেন, ‘পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে। যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়।’

এরপর পাল্টা এক স্ট্যাটাস দেন পরীমণি। তিনি লেখেন, ‘‘হিহিহি একটি শিক্ষিত বকরির গরুর রচনাহ। কি লিখতে কি লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবল-তাবল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা-বাউলা কি কি সব লিখলো ভাই। পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না, যে কি লিখছিল। আমি শিউর।’

এদিকে পরীমণি-বুবলীর মধ্যে ভার্চ্যুয়ালি যখন এভাবে লড়াই চলছে, তখন পদার্পণ করলেন অপু বিশ্বাস। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৮টায় ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘উফ কি সুন্দর ওয়েদার। বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে।’

অপু বিশ্বাসের এ স্ট্যাটাসের অর্থ অবশ্য বুঝতে বাকি নেই নেটিজেনদের। তারা বলছেন, বুবলীকে এবার অপু বিশ্বাসও খোঁচা দিলেন। সোশ্যালে যা নিয়ে চলছে এখন নানা সমালোচনা ও চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *