বিকাল ৫:৫৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে শিশু সমাবেশ ও আনন্দ র‍্যালী

 

সুনামগঞ্জ  প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। শেষে শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য অ্যাড. রনজিত সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, থানা অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক আফতাব উদ্দিন প্রমুখ।

অপরদিকে একই সময়ে তাহিরপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে একটি আনন্দ র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। শেষে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন বেগম, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবু শামা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *