বিকাল ৫:৫৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গাজীপুরের টংগীতে ইফতার সামগ্রী বিতরণ

টঙ্গী প্রতিনিধি :
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা ও গাজীপুর জেলার সভাপতি দিলশান আরা বেগমের উদ্যোগে প্রায় ২০০ জন মানুষের মাঝে ইফতার সামগ্রী ১৭ মার্চ রবিবার সকাল ১১ টায় গাজীপুরা কাজীবাড়ি কাজী নুর মোহাম্মদ হাউসে বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপ,দেষ্টা ও গাজীপুর জেলার সভাপতি দিলশান আরা বেগম,যুবলীগ নেতা কাজী কামাল হোসেন,৫০ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাবেয়া বেগম খুকি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *