
প্রণতি অগ্রজ সুবোধ আপনার সাথে
———————–
সংস্কৃতির বাতিঘর মামুনুর রশীদ যে রুচির দুর্ভিক্ষের কথা বলেছেন তা যে কতটা প্রকট এবং কতটা ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে তা বুঝতেই পারা যেতনা সোস্যাল মিডিয়ায় আমাদের সংস্কৃতির বাতিঘরকে হেয় করবার যে রুচিহীন উল্লাস চলছে তা না দেখলে। বোঝাই যেত না আমরা কী পরিমাণ রুচীর দুর্ভিক্ষের মধ্যে নিমজ্জিত আছি!!! দীর্ঘ ছয় দশক ধরে আমাদের সংস্কৃতি চর্চায় নিবেদিত ও পরীক্ষিত লড়াকু মানুষ শ্রদ্ধেয় মামুনুর রশীদকে হেয় করবার প্রচেষ্টার মধ্যে দিয়ে এটা পরিস্কার যে সুস্থ বাঙালি সংস্কৃতিচর্চা ও বিকাশে সারা দেশের সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে সুস্থ সাংস্কৃতিক বোধসম্পন্ন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানবিক বোধ সম্পন্ন সৃজনশীল বাংলাদেশ গড়ে তুলবার সংস্কৃতিকর্মীদের যে লড়াই চলছে সেই দীর্ঘ দিনের লড়াই এবং লক্ষ্যকে ব্যহত করবার সুপরিকল্পিত অপপ্রচার ও অপচেষ্টা এটা।
সুস্থ রুচি গড়ে তুলতে , সুস্থ সংস্কৃতির চর্চা বেগবান করতে প্রগতিশীল সকলকে হাতে হাত রেখে এই অপচেষ্টা রুখে দিতে সতর্ক ও সজাগ থাকতে আহ্বান জানাচ্ছে সকল নির্মাতা।
———————-
‘ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ’