বিকাল ৫:৫৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ১৩ হাজার ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে

আন্তর্জাতিক  ডেস্ক:
গাজায় হামলা চালিয়ে ইসরায়েল বাহিনী ১৩ হাজার ফিলিস্তিনি যোদ্ধাদের হত্যা করেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও তিনি ফিলিস্তিনি যোদ্ধাদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছেন। খবর রয়টার্সের
গতকাল রোববার জার্মানির একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, গাজায় চলমান যুদ্ধে যেসব মানুষের প্রাণ হারিয়েছে, তাদের মধ্যে অন্তত ১৩ হাজার ‘সন্ত্রাসী’ রয়েছে। এ সময় ইসরায়েলি বাহিনী বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলেও দাবি করেন নেতানিয়াহু।
তিনি বলেন, ‘আমরা বিজয়ের খুব কাছে রয়েছি। কারণ, রাফায় থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করলে আমাদের বিজয় নিশ্চিত হবে।’

গাজায় টানা পাঁচ মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত ৩১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *