ডেস্ক রিপোর্ট :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’। বুধবার ( ৮ নভেম্বর ) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন দলটির চেয়ারপারসন শমসের মোবিন চৌধুরী। তিনি বলেন, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনেই প্রার্থী দেয়ার চেষ্টা করছি।
তৃণমূল বিএনপির চেয়ারপারসন বলেন, দলীয় নিয়ম নীতি মেনে তৃণমূল বিএনপি পরিচালিত হবে। প্রাইভেট কোম্পানি হবে না। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।
শমসের মোবিন চৌধুরী বলেন, আমরা জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। নির্বাচনে কমিশনকে ক্ষমতা দেয়া হয়েছে তা অক্ষরে অক্ষের পালন করবে এটা আমাদের দাবি।
তিনি বলেন, তৃণমূল বিএনপিকে আমরা এমনভাবে সংগঠিত করতে চাই যাতে করে শুধু রাজনীতি নয়, বরং স্থানীয় পর্যায়ে জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করে জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটবে।
অনুষ্ঠানে রাজনীতিতে একেবারেই অপরিচিত ৩৫ জন তৃণমূল বিএনপিতে যোগদান করেন। এর মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারক, সেনা কর্মকর্তা ছাড়াও শিক্ষক, আইনজীবী রয়েছেন। এ সময় তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com