বিনোদন প্রতিবেদক : উপমহাদেশীয় চলচ্চিত্রের মহানায়ক প্রয়াত উত্তম কুমারের নাতবউ হিসেবেই শুধু নয়, অভিনেত্রী হিসেবেও তার পরিচিতি রয়েছে। কলকাতার ‘মানুষ অমানুষ’ ছবিতে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় দেবলীনা'র। তিনি দীর্ঘদিন ধরে প্রেম করে ২০২০ সালে বিয়ে করেন উত্তম কুমারের নাতি অভিনেতা গৌরবকে।
সম্প্রতি কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেছে, গৌরবকে বিয়ের আগে নাকি মিশর থেকে বিয়ের প্রস্তাব এসেছিল দেবলীনার জন্য। সম্প্রতি জি বাংলার টিভি রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এই তথ্য জানিয়েছেন দেবলীনা। তিনি জানান, মিশরের পিরামিডের সামনে নেচে গেয়ে অস্থির হয়েছিলেন। অতঃপর মিশরের এক অভিজাত পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব এসেছিল।
জানা যায়, তারা বিয়ের মোহরানা হিসেবে ১০০টি উট দিতে চেয়েছিল। কিন্তু গৌরবের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে মিশরের সেই রাজ পরিবারের বউ হওয়ার সুযোগ হাত ছাড়া করেন অভিনেত্রী। মিশরের সেই প্রস্তাবকে গুরুত্ব না দিয়ে দেবলীনা সেজেগুজে নিজে গাড়ি চালিয়ে প্রেমিক গৌরবের সঙ্গে গিয়ে বিয়ের পিঁড়িতে বসেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com