স্টাফ রিপোর্টার :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমেরিকার স্যাংশন বা ভিসানীতি এগুলো থাকবেই। এগুলো আগেও ছিল, এখনো আছে এগুলো নিয়ে সরকারের মাথা ব্যাথা নেই। তাই নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, আমেরিকা আগেও কাউকে সহজে ভিসা দিতো না।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন কালে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী জানান, পুলিশ বাহিনীকে আধুনিক স্মার্ট ও যুগোপযোগী করে তোলা হয়েছে। মানুষ এখন পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু বলে মনে করেন। পরে মন্ত্রী আদর্শ নগরের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের স্থাপিত শহীদ মিনারের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ সহ অন্যরা।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com