জয়পুরহাট প্রতিনিধি :
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, দেশের ও জনগণের অস্তিত্ব , স্বাধীনতা যারা বিপন্ন করতে চায় তাদের ব্যাপারে জনগন কে সতর্ক হতে হবে- তাদেরকে আর প্রশ্রয় দেয়া যাবে না, তাদের বর্জন করতে হবে।
আজ বৃহস্পতিবার শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে
জয়পুরহাট ১ আসনে জাকের পার্টির এমপিপ্রার্থী বাছাইয়ের লক্ষ্যে আয়োজিত আসনভিত্তিক কাউন্সিলে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
শামীম হায়দার বলেন, জাকের পার্টি দেশের উন্নয়নের গতি তরান্বিত রাখা এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে তথা যারা বাংলাদেশের অখন্ডতা রক্ষায় কাজ করছে তাদের পাশে থেকে জাকের পার্টি সর্বাত্মক সহোযোগীতা করে যাচ্ছে।
তিনি আরও বলেন,মোস্তফা আমীর ফয়সল বহু সম্প্রদায়ের বহু সাম্প্রদায়িক সম্প্রীতির আধুনিক ও মানবিক গতিশীল বাংলাদেশ চান। সে লক্ষ্যে দেশপ্রেমিক সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটি সদস্য শেখ নজরুল ইসলাম লিটন, কেন্দ্রীয় যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল, কেন্দ্রীয় মৎস্যজীবি ফ্রন্টের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাঃ মোজাম্মেল হোসেনসহ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com