ডেস্ক রিপোর্ট :
আগামী সেপ্টেম্বর থেকে পদ্মা সেতুতে চলবে ট্রেন। প্রাথমিকভাবে চলাচল করবে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত। এরই মধ্যে শেষ হয়েছে ভাঙ্গা থেকে জাজিরা পর্যন্ত রেললাইন বসানো। জোরেশোরে চলছে স্টেশন ও জংশন নির্মাণের কাজ।
ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪২ কিলোমিটার অংশে শেষ হয়েছে ব্রডগেজ রেললাইন বসানোর কাজ। এখন স্লিপারের পাথর লেভেলিং-এর কাজ করছেন শ্রমিকরা।
মূল সেতুর ৬ দশমিক এক-পাঁচ কিলোমিটার এবং জাজিরা প্রান্তে ৪ দশমিক শূন্য-তিন কিলোমিটার ভায়াডাকের পাথরবিহীন রেলপথ ঢালাইয়ের কাজও সম্পন্ন।
এ ছাড়া পদ্মা, শিবচর ও ভাঙ্গা স্টেশনের কাজের অগ্রগতি ৯০ শতাংশ। আর ভাঙ্গা জংশনের কাজ এগিয়েছে ৬৫ শতাংশ। বাকিটুকু শেষ করতে দিনরাত চলছে বিশাল কর্মযজ্ঞ।
ধীরে ধীরে বসানো হচ্ছে টেলিকমিউনিকেশন আর সিগনাল বাতি। আগামী সেপ্টেম্বরের মধ্যে ঢাকা-ভাঙ্গা অংশের কাজ শেষ করার কথা জানিয়েছেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলী সাদমান শাহরিয়ার।
এদিকে, রেলপথ উন্মুক্ত হতে যাওয়ায় খুশি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। তারা বলেছেন, পরিবহন থেকে রেলে আসলে আমাদের অনেক খরচ কমে যাবে।
ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেল সংযোগ প্রকল্প বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এতে খরচ ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com