দুপুর ২:৪১ বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সেনা জোনের উদ্যোগে বান্দরবানে ইফতার সামগ্রী বিতরণ

 

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: পবিত্র রমজান উপলক্ষে সেনা জোনের উদ্যোগে বান্দরবানে গরিব, অসহায় পরিবার ও এতিমখানার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বান্দরবান সদর সেনা জোনের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন সেনা জোনের উপ অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান।
এসময় সদর জোনের স্টাফ অফিসার মেজর রবিউল ইসলাম, বিভিন্ন মসজিদ ও এতিখানার দায়িত্বপ্রাপ্ত ইমাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন এলাকার গরিব ও অসহায় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় সেনা জোনের উপ অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান বলেন, ‘রমজান মাসে গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের কথা চিন্তা করে এ উদ্যোগ। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তা প্রদানের পাশাপাশি পার্বত্য এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।’ আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এ কর্মকর্তা।
অনুষ্ঠানে বান্দরবান সদর জোনের আওতাধীন বিভিন্ন এলাকার পাঁচশত পরিবার ও মাদ্রাসা-এতিমখানার দায়িত্বপ্রাপ্তদের মাঝে চাল, ডাল, মুড়ি, ছোলা, তেল, খেজুরসহ বিভিন্ন ইফতার সামগ্রী প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *