সীতাকুণ্ড প্রতিনিধি :
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজি যোগে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা বহন করে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৩ জুলাই ২০২৩ইং তারিখ র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন বড় দারোগার হাট সংলগ্ন ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে একটি সিএনজি চেক পোস্টের দিকে আসতে দেখে থামানোর সংকেত দিলে সিএনজিটি থামার সাথে সাথে সিএনজির চালক ও যাত্রী সিটে বসা ০৩ জন ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামী ১। মোঃ শামীম (২৯), পিতা-মৃত ইসমাঈল, ২। মোঃ জাহাঙ্গীর আলম (২৫), পিতা-মোঃ মোস্তফা, ৩। মোঃ নুরুল আহাদ (২৩), পিতা-মোঃ আলমগীর এবং ৪। মুহাম্মদ জাগির হোসেন (৩৪), পিতা-মুহাম্মদ ইসমাইল সর্ব সাং- উত্তর কমুয়া চাঁনপুর, পোঃ পুরান মুন্সীর হাট, থানা-ফুলগাজী, জেলা-ফেনী’দের আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা উপরোক্ত নিজ নিজ নাম-ঠিকানা প্রকাশ করতঃ স্বীকার করে যে তাদের সিএনজিতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামীরা সিএনজির যাত্রী সিটের পিছন হতে নিজ হাতে বের করে দেয়া মতে ০২টি বস্তার ভিতর থেকে সর্বমোট ৩১ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com