সীতাকুণ্ড ( চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাড়বকুণ্ড অলিনগরে দুর্বৃত্তদের ছুড়ির আঘাতে ও গুলিতে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। একইসাথে মোটর সাইকেলে থাকা বন্ধু যুবদল কর্মী তাফসির আলম শাওন (২২) গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার টানা ৩ ঘন্টা অপারেশন করে গুলি বের করে বিপদ মুক্ত করেছেন বলে জানান তার স্বজনরা।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে সাড়ে ১০ টায় উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে যুবদলের নেতা সাদ্দামের পুরাতন অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ মিয়াজীপাড়া এলাকার কোরবান আলীর বাড়ির মৃত আলি আহমদ এবং মা জমিলা খাতুন এর ছেলে। আহত তাফসির আলম শাওন একই ইউনিয়নের অলিনগর এলাকার নতুনবাড়ীর মোঃ ইউসুফের ছেলে।
অপরদিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পুকুরে গতকাল শনিবার
বিকাল ৫ টায় ৪/৫ দিন আগে মৃত একটি অজ্ঞাতনামা লাশ ভেসে উঠে । পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
নিহত বাপ্পির স্বজনদের বরাতে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানায়,সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে মধ্যরাতে দুইজনকে গুরুত্বর আহত অবস্হায় চমেকের ইমার্জেন্সীতে আনলে ডাক্তার তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষনা করেন এবং তাফসির আহমেদ শাওন কে নিবির পর্যবেক্ষণে রাখা হয়। শাওনের অপারেশন শনিবার দুপুরে সম্পন্ন হযেছে। তার শরীর থেকে গুলি বের করার পর বর্তমানে বিপদ মুক্ত আছে ।
স্হানীয় বাড়বকুণ্ড ইউনিয়যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাদ্দাম হোসেন জানায়,গতরাতে প্রায় সাড়ে ১০ টায় ১০/১৫ জনের একটি দল অলিনগরস্হ তার পুরাতন অফিসের সামনে এলাকার কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালালে সেইমূহুর্তে মোটরসাইকেল যোগে যুবদল কর্মী বাপ্পি ও শাওন পৌঁছলে উপস্হিত যুবকদের হামলায় ও গুলিতে দুই জন গুরুত্বর আহত হন । পরবর্তীতে তাদেরকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। অপর আহত তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে অপারেশন শেষে তাকে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কার গুলিতে নিহত আহত হলো তা জানতে চাইলে সাদ্দাম জানায়, গত কয়েকদিন ধরে ঐএলাকায় উত্তেজনা চলছিল, কেউ হামলা করবে,তথ্য পাওয়ায় রাতে মসজিদের মাইকে হুজুর সবাইকে সতর্ক করেছেন।যার কিছুক্ষণ পর রাত সাড়ে ১০ টায় এঘটনায় ঘটে।সে আরো জানায়,দলেরই একটি অংশের লোকজন বাপ্পি,শাওনের উপর হামলা চালিয়েছে । সামনে পেলে তাকেও হত্যা করতো । সাদ্দামের বাড়ির ভিতর নতুন অফিসের সামনে এবং পিছনে বাজার পর্যন্ত অসংখ্য সিসি ক্যামেরা দেখা গেছে । জানাগেছে এসব সিসি ক্যামেরা নিরাপদ থাকতেই স্হাপনা করেছেন সাদ্দাম।
নিহত বাপ্পির মা জামিলা খাতুন জানায়, বাপ্পির বাবা নেই অনেক বছর হয়,অনেক কষ্টে তাদের বড় করেছে,বাপ্পিকে সৌদি আরব পাঠিয়েছিল,সেখানেও তেমন সুবিধা করতে পারেনি,তিন বছর জেল খেটে শুন্যহাতে দেশে এসে সাদ্দামের বালু তোলা, বিক্রি কাজে যোগ দেয় । এতে প্রতিদিন একহাজার টাকা বেতন পেয়ে থাকে,এদিয়ে তাদের সংসার চলে। তার ছেলের সাথে কারো শত্রুতা নেই,কেন মেরে ফেললো । তিনি বলেন আমি হত্যাকারীদের বিচার চাই।
বাড়বকুণ্ড বার বার কেন মারামারি, হত্যার ঘটনা ঘটে তথ্য খুজতে গিয়ে বিভিন্ন সূত্রে জানা যায়,বাঁশবাড়িযা,বাড়বকুণ্ড মারামারি,খুনের ঘটনাও ঘটেছে। স্হানীয় নেতারা কোন না কোন পক্ষ নেয়ায় সমাধান হচ্ছিলনা,স্হানীয় এমপি শপথ না নেয়ায় বাড়বকুণ্ড সহ সব ইউনিয়নই যুবকরা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, প্রতিদিন কোথাওনা কোথাও মারামারির ঘটনা ঘটছে।।তারা বৈধ অবৈধ ব্যবসা সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে এসব ঘটনা থেকে এমন পরিস্হিতি হতে পারে বলে ধারনা করছেন।
সীতাকুণ্ড মডের থানার ওসি মো মহিনুল ইসলাম জানায়,যুবদলের কর্মী নিহতের সংবাদ পেয়ে তাৎক্ষানিক পুলিশ ঘটনাস্হলে পৌছে,বিস্তারিত তথ্য সংগ্রহ, আসামী ধরার চেষ্টা চালানো হয়,ইফতেখার ও জাবেদ নামে দুইজনকে সন্দেহ মূলক জিজ্ঞাসাবাদে আটক করা হয়েছে। সিসি ক্যামেরা দেখেজড়িতদের আটকের চেষ্টা চলছে।রাতে মামলা রুজু করা হবে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com