সিরাজগঞ্জ প্রতিনিধি :
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালীতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সেলিম রেজা (৪৫) ও তাঁর স্ত্রী আফরোজা বেগমের (৪২) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ফেরদৌস রায়হান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সেলিম রেজা বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের চর জোকনালা গ্রামের জহির উদ্দিনের ছেলে। তিনি সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর মহল্লায় থাকেন। বর্তমানে তিনি চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com