
সরকার সাভার উপজেলাকে 'ডিগ্রেডেড এয়ারশেড' হিসেবে ঘোষণা করেছে এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে। রোববার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা জারি করা হয়।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাভারের বাতাসে দূষণের মাত্রা জাতীয় মানদণ্ডের প্রায় তিন গুণ বেশি, যা জনস্বাস্থ্যে মারাত্মক ক্ষতি করছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে সাভারের দূষিত বাতাস ঢাকায় প্রবাহিত হয়ে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকার মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। সরকারের এই সিদ্ধান্তের লক্ষ্য হলো সাভার ও ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণ করে জনস্বাস্থ্য সুরক্ষিত করা।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com