স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপরই বিশ্ব গণমাধ্যমের আলোচনায় দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ইতোমধ্যে তাকে দল থেকে অপসারণের জন্য বিসিবিকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। বিসিবিও জানিয়েছে প্রথম টেস্ট শেষ হওয়ার পর তারা সিদ্ধান্ত নেবেন।
এমন বিতর্কের মাঝে রাওয়ালপিন্ডি টেস্টের ৫ম দিনে বিশ্বরেকর্ড গড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এ রেকর্ড গড়তে গিয়ে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরিকে।
রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। কিন্তু তারপরও রাজধানীর আদাবর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। সাকিবের এমন দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন তার সতীর্থরা।
সামাজিকমাধ্যমে এক সময়ের জাতীয় দল সতীর্থ পেসার রুবেল হোসেন তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে লিখেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com