স্টাফ রিপোর্টার :
সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় সরকার, মার্কিন পর্যবেক্ষক দলকে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সফরের প্রথম দিনে মার্কিন প্রতিনিধি দল নিজ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ঘণ্টাখানেক বৈঠকের পর আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে বৈঠক করে প্রায় দুই ঘণ্টা। তারপর বেরিয়ে যায় পরের বৈঠকের জন্যে। যদিও কেউ কথা বলেনি গণমাধ্যমের সঙ্গে।
এরপর বৈঠকের বিষয়ে গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। জনগণের ভোট দেয়াকেই গুরুত্ব দিচ্ছে সরকার। নির্বাচনী প্রচারণা সবার জন্যে সমান আর ভোট চুরির বিষয়ে সরকারের সতর্ক থাকার কথাও মার্কিনীদের জানানো হয়েছে।
মার্কিন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে এই সরকারের আমলে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরা হয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের সময় গণমাধ্যমের অবাধ বিচরণ থাকবে, সংবাদ সংগ্রহে কাউকে বাধা দেয় হবে না।
ভিন্ন এক প্রশ্নের জাবাবে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার খবর প্রকাশ করে দেশের জন্য বিপদ ডেকে আনছে গণমাধ্যম।
পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী আরও বলেন, এরা আসছেন একটা অবাধ নির্বাচন অ্যাসেসমেন্ট করতে। তারা জানতে এসেছেন, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে আমরা কী কী কাজ করেছি। তাদের নিজেদের কোনো মতামত নেই। তারা শুধু জানতে চেয়েছেন, কীভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমরা বলেছি, আমাদের এসব দেশে বেশ সংঘাত হয়। নির্বাচন হইলে সংঘাত হয়।
তিনি বলেন,আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে চাই। একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করব। যেখানে ভায়োলেন্সও হবে না।
মন্ত্রী বলেন, কিন্তু আমরা চাইলেই হবে না। সব দলের মতের স্বঃতস্ফূর্ত যোগদান করতে হবে। কেউ কেউ বলছেন, ভোট বর্জন করতে। আমরা চাই, সবাই নির্বাচন করুক। যার গ্রহণযোগ্যতা বেশি সে দল জয়লাভ করে সরকার গঠন করবে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com