ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদ ভবন টানেলের অভ্যন্তরে পবিত্র ঈদ-উল-
আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, মনোয়ার হোসেন চৌধুরী এমপি, জাতীয় সংসদের স্পিকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞ সৈয়দ
ইশতিয়াক হোসেন এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালামসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ও ধর্মপ্রাণ মুসল্লীরা জামাতে অংশগ্রহণ করেন। জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সূত্র :বাসস
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com