ডেস্ক রিপোর্ট : সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করবে, তিনি কী করবেন, বর্তমান সরকারের আকার ছোট করবেন কিনা। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে থাকবে।
বিএনপি-জামায়াত প্রতিবার নির্বাচন নষ্ট করার চেষ্টা করেছে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। সংসদের চলতি অধিবেশনে এমন প্রস্তাব উত্থাপিত হবে না।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছেন আগামী মাসের (নভেম্বর) মাঝামাঝি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com