শ্রীপুর প্রতিনিধি :
শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের দায়িত্বরত জেন্ডার প্রমোটার আমিনুল ইসলাম'র বরাত দিয়ে জানা যায় যে, গত ২০ ফেব্রুয়ারী ২০২৪ইং রোজঃ মঙ্গলবার শ্রীপুর উপজেলার কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সঙ্গীত ও আবৃত্তি বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় অত্র উপজেলা নয়টি ইউনিয়নের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। সঙ্গীত ও আবৃত্তি বিষয়ক প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর জানা যায় তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজার সংলগ্ন আলহাজ্ব নোয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রত্যেকেই বিজয়ী হন। বিজয়ীরা হলেন ১০ম শ্রেণির শিক্ষার্থী আফরিন ও তিশা, ৯ম শ্রেণির শিক্ষার্থী কবিতা, ৮ম শ্রেণির শিক্ষার্থী সামিরা এবং ৭ম শ্রেণির শিক্ষার্থী ইকরা। বিজয়ীরা উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা ইয়াসমীন এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com