স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন জিরানী এলাকায় পোশাক কারখানার শ্রমিক নিহতের ঘটনায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ফলে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৪ জুন) সকালে পোশাক কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করেন।
কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে জিরানী এলাকায় চন্দ্র-নবীনগর সড়কে ভ্যান রিকশাযোগে এক শ্রমিক কারখানায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি বাস ওই ভ্যানরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হামিম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেডের পোশাক কারখানার শ্রমিক মারা যান। ঘটনাটি জানাজানি হলে ওই কারখানার শতশত শ্রমিক চন্দ্রা নবীনগর সড়কের দুইলেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।
খবর পেয়ে শিল্প পুলিশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com