প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৩, ১২:১৭ অপরাহ্ণ
শেখ হাসিনার উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে মানিকগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে মানিকগঞ্জের ঘিওরে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বামনা বি.কে.এস মাঠে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ -১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
ঘিওর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, সিংজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহিদ বলেন, বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তাই আগামীতেও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com