উত্তরা প্রতিনিধি :
শেকড়ের সন্ধানে (এসএসসি ২০০১,বাংলাদেশ) কর্তৃক আয়োজিত এতিম ও হাফেজদের সম্মানে ২১ রমজান ২২ মার্চ উত্তরার আজমপুরের কাঁচা বাজার সংলগ্ন জামিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিম খানায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেকড়ের সন্ধান (এসএসসি ২০০১,বাংলাদেশ) গ্রুপের এডমিন আকতার হোসেন সোয়েব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাভেল খান, ডা: মারুফ হোসেন, মনিরুল ইসলাম রাজিব, নুরুদ্দীন সোহাগ,রমজান মাহমুদ রানা, বিপ্লব হোসেন,রনি রহমান, তনয় খান,আজিমুল ইসলাম,সুমন,নিপু,রহিম বাদশা,হানিফ মিয়া, কায়সার,প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অত্র মাদ্রাসার শিক্ষকের দোয়া পরিচালনা দেশ ও দেশের বাইরে সকল মুসলিম ভাই- বোনদের জন্য এবং ফিলিস্তিনের মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। সবশেষে শতাধিক এতিম ও হাফেজদের সম্মানে ইফতার করানোর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com