স্টাফ রিপোর্টার : পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন "শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় পদ্মা নদীর ভাঙ্গন রোধকল্পে নদীর সংরক্ষণ" শীর্ষক প্রকল্প সখিপুর থানার উত্তর তারাবুনিয়া থেকে চরমোহন পর্যন্ত নদীভাঙা সখিপুর বাসীর বহুল প্রত্যাশিত "সোনার বাংলা এভিনিউ সখিপুর" এর ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একেএম এনামূল হক শামীম, মাননীয় উপমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, নাজমুল আহসান, সচিব পানি সম্পদ মন্ত্রণালয়।
প্রকল্পের আওতায় সখিপুর থানার উত্তর তারাবুনিয়া থেকে চরমোহন পর্যন্ত নদীভাঙা রোধকল্পে তীর স্থায়ীভাবে সংরক্ষণ, ওয়াকওয়েসহ বনায়ন করা হবে। এর ফলে শরীয়তপুরের নড়িয়ার মতো নদীভাঙনের হাত থেকে রক্ষা পাবে সখিপুরের মানুষ এবং নড়িয়ার "জয় বাংলা এভিনিউ" এর মতো "সোনার বাংলা এভিনিউ সখিপুর" পদ্মারপাড় হবে পর্যটন এলাকা।
বঙ্গবন্ধুর বীর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করে সবদিক দিয়ে উন্নত সমৃদ্ধ জেলায় পরিণত করে যাচ্ছেন। মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এর প্রতি শরীয়তপুরবাসী চিরঋণী।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com