ডেস্ক রিপোর্ট:
রোহিঙ্গাদের থেকে টাকা নিয়ে ভুয়া জন্মনিবন্ধন সনদ বানিয়ে দেওয়া একটি চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগ। একটি জন্মনিবন্ধন সনদ বানিয়ে দিতে চক্রের সদস্যরা ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা নিতেন।
১৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ, বাগেরহাট ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শহিদুল ইসলাম, রাসেল খান, মোস্তাফিজুর রহমান, আবদুর রশিদ ও সোহেল চন্দ্র।
ডিবি জানায়, মেয়র, চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সচিবদের আইডি ব্যবহার করে হাজার হাজার রোহিঙ্গার ভুয়া জন্মনিবন্ধন বানিয়ে দিয়েছেন এই চক্রের সদস্যরা। এভাবে রোহিঙ্গারা অবৈধভাবে বাংলাদেশের নাগরিক হচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com