স্টাফ রিপোর্টার :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাতে ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেওয়ার বিষয়ে গঠিত প্রতিনিধি দলের সদস্য ও দলের যুগ্ম-সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা এ বিষয়টি নিশ্চিত করেন। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তার যাওয়া নিয়ে সংশয় রয়েছে।
জহিরুল ইসলাম মুসা বলেন, আমরা লাঞ্চের পরে যাবো। ঠিক কয়টায় যাবো সেটা এখনও ঠিক হয়নি। সকালে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। সকালের দিকের যাচ্ছি না– এটা নিশ্চিত। নাসীরুদ্দীন পাটওয়ারী যাবেন কী না– তা জানতে চাইলে তিনি বলেন, এটা তার শারীরিক সুস্থতার ওপর নির্ভর করছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com