রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুরে এমটিএফই অনলাইন ভিত্তিক অ্যাপের প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্ৰামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দিপেন্দ্রনাথ সাহা রাজশাহীর মোহনপুর উপজেলা জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামের বাসিন্দা। তিনি বাগমারা উপজেলা খালগ্ৰাম উচ্চ বিদ্যালয়ের ধর্ম (হিন্দু) বিষয়ের সহকারী শিক্ষক। তদন্তের স্বার্থে অন্যজনের নাম প্রকাশ করেনি পিবিআই।
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, নগীর রাজপাড়া থানায় এমটিফই নিয়ে মামলা হয়। পুলিশ, সিআইডি ও পিবিআই যৌথ তদন্ত করে দুইজনকে গ্রেফতার করেছি। আমরা তাদের আদালতের হাজির করবো। এর পর রিমান্ড চাইবো। এরপর তদন্তে বাকিটা বের হয়ে আসবে। প্রাথমিকভাবে জেনেছি তাদের মাধ্যমে অনেকেই এখানে ইনভেস্ট করেছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com