ঢামেক প্রতিবেদক |
বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম মৃত্যু বরণ করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ ৯জুন শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তনি মৃত্যু বরণ করেন । সিরাজুল আলম খান লাইফ সাপোর্টে ছিলেন ।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। সিরাজুল আলম খান বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, প্রস্রাবে জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।সিরাজুল আলম খান কখনো সবার সামনে আসতেন না এবং সভা-সমাবেশে বক্তৃতা দিতেন না। আড়ালে থেকে তৎপরতা চালাতেন বলে বাংলাদেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিতি পান সিরাজুল আলম খান।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com