অনলাইন ডেস্ক:
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে রাজধানীতে চলাচলকারী সব বাসকে একক ব্যবস্থাপনার অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সাথে তাদের নির্ধারিত রুট ও স্টপেজ কঠোরভাবে মেনে চলতে হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এই পদক্ষেপের ফলে যানজট, ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও, নতুন এই নিয়মের ফলে নারী, শিশু এবং বয়স্ক যাত্রীরা এখন থেকে আরও নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে গণপরিবহন ব্যবহার করতে পারবেন। এই পদক্ষেপটিকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com