রাঙামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চেঞ্জিং রুম থেকে সিনিয়র স্টাফ নার্স সাথী বড়ুয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানার পুলিশ। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা বলছেন, খুনিরা হত্যাকাণ্ড ঘটিয়ে গলায় ওড়না পেঁচিয়ে জানালার গ্রিলের সঙ্গে বেঁধে রেখেছে।
এদিকে পুলিশ বলছে- হত্যা নাকি আত্নহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে ১২টার দিকে নার্সের ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা। তারা থানা পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে বেলা তিনটায় ময়নাতদন্ত শেষে মরদেহ নেয়া হয় হাসপাতালে। সেখানে সহকর্মীরা ফুল ও মোমবাতি জ্বালিয়ে তাকে বিদায় দেন। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় মরদেহ।
স্বজনরা জানিয়েছে, সাথী বড়ুয়ার সংসারে স্বামী ও দুই মেয়ে রয়েছেন। বৃহস্পতিবার রাতের শিফটে হাসপাতালে নার্সের ডিউটি পালন করেন। এরপরই দুপুরে পোশাক পরিবর্তন কক্ষে তার মরদেহ দেখতে পান সহকর্মী অন্য নার্সেরা।
সাথী বড়ুয়ার স্বামী সুমন বড়ুয়ার দাবি- শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তার স্ত্রী আত্নহত্যা করেছেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com