বাঘাইছড়ি ( রাঙামাটি) প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা, ১৯০০ এর ৪৮ বিধি অনুযায়ী রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ১৬৮ নম্বর কংলাক মৌজার শূন্য পদে মিজ রৌসায়ী লুসাইকে হেডম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি প্রয়াত হেডম্যান যোসেফা লুসাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তিনি কংলাক মৌজার প্রথম নারী হেডম্যান।
তবে এই নিয়োগের পর আবারও আলোচনায় এসেছে ব্রিটিশ আমলের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা, ১৯০০। একদিকে অনেকে এটিকে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের প্রশাসনিক ও প্রথাগত কাঠামোর ধারাবাহিকতা হিসেবে দেখছেন, অন্যদিকে সমালোচকদের একটি অংশের মতে, স্বাধীন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক ব্যবস্থা দেশের সংবিধান ও আধুনিক আইন কাঠামোর সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।
ফলে বিষয়টি আইন, ইতিহাস, প্রথা ও সাংবিধানিক বাস্তবতার আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com