কাউনিয়া (রংপুর) প্রতিনিধি, মোঃ রেজাউল করিম:*
রংপুরের কাউনিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে টেপামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি (ছবিতে) সহ একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গতকাল রাতে কাউনিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি কে গ্রেফতার করা হয়। তিনি টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
একই রাতে মাদক সংক্রান্ত এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আরও কয়েকজন আসামিকেও গ্রেফতার করে পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
গ্রেফতারকৃতদের আজ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com