আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে স্বশস্ত্র গোষ্ঠী হামাসের ভয়াবহ রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়শো ছাড়িয়েছে। শনিবার (৭ অক্টোবর) ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাস আকস্মিক হামলা শুরু করে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা হামাসের এই হামলায় আহত হয়েছেন ইসরায়েলসহ আরও কয়েক দেশের দুই হাজারের বেশি নাগরিক। এদিকে, হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর টাইমস অব ইসরায়েল।
এর মধ্যে আজ রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামরিক পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে। এর ফলে সর্বাত্মক যুদ্ধে যেতে আর কোন বাধা থাকলো না ইসরায়েলের। মন্ত্রিসভা কমিটিতে নেয়া ওই সিদ্ধান্তে হামাসের হামলার পর নেতানিয়াহু যুদ্ধের যে ঘোষণা দিয়েছিলেন, তারই প্রতিফলন ঘটেছে।
স্থানীয় সময় শনিবার সকালে গাজা উপত্যকা থেকে কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। এর পাল্টায় দ্বিতীয় দিনের মতো গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com