ডেস্ক :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। সোমবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, মাছ প্রকৃতির একটি উপহার, যা আল্লাহর দান। তিনি প্রকৃতির প্রতি মানুষের নির্দয় আচরণের সমালোচনা করেন। তিনি বলেন, “প্রকৃতির প্রতি আমরা অত্যন্ত নির্মম। এর প্রতি সদয় হওয়ার চিন্তা আমাদের মাথায়ও আসে না।”
তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এভাবে চলতে থাকলে অন্যান্য অনেক জিনিসের মতো মাছও হয়তো আমাদের থেকে দূরে চলে যাবে। তিনি নদীর প্রতি যত্নশীল হওয়ার ওপর জোর দেন।
প্রধান উপদেষ্টা বলেন, দেশে মৎস্য শিল্পকে আরও উন্নত করতে হবে। এজন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগাতে হবে। তিনি জানান, দেশের এই সম্পদকে মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। একইসঙ্গে সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষায়ও আলোচনা শুরু হয়েছে।
তিনি বলেন, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও পরিবেশ ধ্বংসের কারণে বাংলাদেশে সুস্থভাবে থাকা কঠিন হয়ে পড়ছে।অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনকে স্বর্ণ, ৫ জনকে রৌপ্য এবং ২ জনকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com