মীরসরাই প্রতিনিধি :
বন্ধুত্বের বাঁধন এস এস সি ২০০১ ব্যাচ মিরসরাই উপজেলার বন্ধুদের উদ্যোগে হাফেজ ও এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার ১৩ মার্চ ২৩ রমজান। উপজেলার মিঠাছড়া বাজারে অবস্থিত সাসা কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে মিরসরাই উপজেলার বিভিন্ন স্কুলের ২০০১ ব্যাচের প্রায় শতাধিক ব্যাচ ম্যাট উপস্থিত ছিলেন। ইয়ামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র হাফেজ মো: খলিলুর রহমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।উক্ত অনুষ্ঠানে ইসলামি গজল পরিবেশন করে ইনামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোনা ওয়ার হোছাঈন সাদমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধূমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয় এর বন্ধু ডাঃ মাজহারুল আনোয়ার চৌধুরী। এতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখে বামন সুন্দর স্কুলের বন্ধু মোঃ মোসলে উদ্দিন মসলু, জোরারগঞ্জ আদর্শ স্কুলের বন্ধু লায়ন মোঃ জামাল উদ্দিন, মিরসরাই পাইলট স্কুলের বন্ধু নজরুল ইসলাম মামুন, এতে আরও শুভেচ্ছা বক্তব্য রাখে এডমিন প্যানেল এর সদস্য আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম প্রমূখ।
উক্ত ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইনামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবুল কাশেম। এসময় ব্যাচের যেসকল বন্ধু বিভিন্ন সময় মৃত্যু বরন করেছে তাদের জন্য ও যারা অসুস্থ আছে তাদের সুস্থতার জন্য ও প্রবাসী বন্ধুদের জন্য দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com