মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের জোরারগঞ্জের দক্ষিণ অলিনগর জাতীয়তাবাদী দল বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দক্ষিণ অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরালী নুরানী মাদ্রাসার যৌথ অংশগ্রহণে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় ১১টি ইভেন্টে প্রতিযোগি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
ইসমাইল হোসেন ইমনের সঞ্চালনায়
সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার শাহজাহান। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত বি,এন,পি নেতা জামাল উদ্দিন, মিয়া সওদাগর, ছাত্রনেতা ফখরুল ইসলাম বাবলু,যুবনেতা নাসির জিয়া,স্বপ্নময় সোহেন,আব্দুল গফুর, ছাত্রনেতা বাবু,রিয়াদ,শাওন,ফাহাদ অন্তর, রিয়াজ,হীরা সহ প্রমূখ।
এতে প্রধান আকর্ষণ মনের মত সাজে দেশনেত্রী খালেদা জিয়ার ভুমিকায় অভিনয় করে নুরালী শাহ মাদ্রাসার ছাত্রী মোহনা ১ম স্থান অধিকার করে।
অবিকল বেগম জিয়ার সাজে সজ্জিত মোহনা সবার হৃদয় আকর্ষণ করে। এসময় পরো মঞ্চ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যায়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com