মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে দুই হাজার প্যাকেট বিদেশী সিগারেট ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এসময় আমদানি শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধ পথে চোরাচালান করার অভিযোগে দুইজনকে আটক করা হয়। শুক্রবার ( ২৮ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের উত্তর পাশে ইউর্টানের পাশে গাড়ির গতিরোধ উপপরিদর্শক জাহিদুল ইসলাম আরমানের নেতৃত্বে সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের মূল্য প্রায় ৬ লাখ টাকা।
আটককৃতরা হলেন, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহ নগর এলাকার নুরের নবীর ছেলে ছালামত উল্লাহ সুমন(৩৫), ও চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের কোয়াইশ এলাকার মৃত হারুনের ছেলে মোঃ হেলাল উদ্দিন (৪০)।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com