প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ১০:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৩, ৫:২১ পূর্বাহ্ণ
মানিকগঞ্জে ঘরোয়া ফুটবল লীগে গোল্ডেন বয়েজ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :
মানিকগঞ্জে সদর উপজেলার মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ঘরোয়া ফুটবল লীগে গোল্ডেন বয়েজ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল (শুক্রবার) বিকেল অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা সুপার বয়েজকে টাইব্রেকারে ৮-৭ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা। এসময় আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন আইরমারা-মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ ইসহাক মিয়া, বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশে আদিত্য-বিরলা গ্রুপের ব্যবস্থাপক অপূর্ব দত্ত ও বিশিষ্ট ব্যবসায়ী তারেক আজিজ।
স্থানীয় আইরমারা- মিতরা বয়েজ স্পোটিং ক্লাবের ১০-সদস্যবিশিষ্ট মাঠ পরিচালনা কমিটি এই ফুটবল লীগের আয়োজন করে। মোট চারটি দল এই লীগে অংশগ্রহণ করে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com