প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৩, ১২:০১ অপরাহ্ণ
মানিকগঞ্জের ৩৪ পূজামন্ডপে ব্যক্তিগত অনুদান

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যক্তিগত পক্ষ থেকে মানিকগঞ্জ পৌরসভার ৩৪টি পূজামন্ডপে তিন হাজার টাকা করে মোট এক লাখ দুই হাজার টাকা দিয়েছেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলার ও জেলা আওয়ামীলীগের সদস্য সুভাষ চন্দ্র সরকার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলাশহরেরর কালিবাড়ি শ্রী শ্রী আনন্দময়ী নাটমন্দির প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে মন্দিরগুলির প্রতিনিধিদের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শংকর লাল ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি কালিপদ ঘোষ, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস, জেলা কমিটির উপদেষ্টা গুরুদাস রায় ও সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সহসভাপতি বাসুদেব গোস্বামী, সাধারন সম্পাদক দোলন গোস্বামীসহ পূজা উদযাপন পরিষদের জেলা, উপজেলা ও পৌরকমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com