মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনি উপজেলায় ‘ডাকাত’ সন্দেহে দুই জনকে আটকের পর গণধোলাই দিয়ে চোখ উৎপা*টনসহ গুরুতর আহত করেছেন স্থানীয়রা।
শনিবার রাত ৩টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মারগুব তৌহিদ।
গুরুতর আহত দাদন হাওলাদার (৫০) বরিশাল মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার তৈয়ব আলী হাওলারের ছেলে এবং সোহরাব হাওলাদার (৪৫) একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়িতে মুখোশ পরা ১০-১২ জনের অস্ত্রধারী ‘ডাকাত দল’ প্রবেশ করে। তারা ঘরের লোকেদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যাচ্ছিলেন।
বিষয়টি টের পেয়ে দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদারকে আটক করে স্থানীয়রা। এ সময় বিক্ষুদ্ধ জনতা ‘ডাকাত সন্দেহে’ তাদের গণপিটুনি দিয়ে দুজনের চোখ উৎপাটন করে ফেলে।
খবর পেয়ে পুলিশ দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইদুল ইসলাম বলেন, দুজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তাদের দুজনের চোখেই গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা তৌহিদ আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা ‘ডাকাতির’ উদ্দেশ্যে এসেছিলেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com