ময়মনসিংহ ডেস্ক রিপোর্ট :
ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহোদর ভাই-বোন নিহত হয়েছেন।রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন স্বামী-স্ত্রীসহ তিনজন।
তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। তবে নিহতরা ভাই-বোন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com