
ডেস্ক রিপোর্ট :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগ দিতে একদিনের সফরে মঙ্গলবার
(১৫ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এ সফর কে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে শোক দিবস উপলক্ষে ব্যানার ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়ক।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী সড়কপথে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেবেন। পরে ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com