স্পোর্টস ডেস্ক
সম্প্রতি অন্তঃসত্ত্বা প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে নেইমারের বিরুদ্ধে। কেননা ইনফ্লুয়েন্সার ফার্নান্দো কাম্পোসের সঙ্গে প্রেম করছেন নেইমার। এ নিয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা চিঠি লিখে প্রেমিকার কাছে ক্ষমা চান ব্রাজিলের পোষ্টার বয় নেইমার। সেই বিপদ এখনও কাটেনি। এবার আরও বিপদে জড়ালেন পিএসজি এই তারকা।
তবে সেলেসাও তারকা এবার নিজের জন্য নয় তার বাবা নেইমার সিনিয়র জন্য। কেননা পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ উঠল ব্রাজিল পোস্টার বয়ের বিরুদ্ধে। যার জন্য রিও দি জেনেইরোতে তার নির্মীয়মাণ প্রাসাদ তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে নেইমারের বাবা ডি সিলভা স্যান্টোসকে। শুধু তাই নয়, আইন ভাঙার জন্য বিরাট অঙ্কের জরিমানার মুখে পড়তে চলেছেন পিএসজি স্ট্রাইকারও।
রিও দি জেনেইরোর মেয়রের অফিসের তরফে জানানো হয়েছে, নেইমারের নির্মীয়মাণ প্রাসাদটি শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে। এই বিলাসবহুল প্রসাদ তৈরি করতে গিয়ে পরিবেশ আইন লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ। এক নয়, উঠে এসেছে একাধিক অভিযোগ। যেমন, প্রশাসনের অনুমতি ছাড়া ওই প্রাসাদ নির্মাণে নদীর জল ব্যবহার করা হয়েছে। জলের পথ পরিবর্তনও করা হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া সৈকতের বালি কাজে লাগানো হয়েছে প্রাসাদ তৈরিতে। সরানো হয়েছে পাথরও।
এদিকে নেইমারের বাবাকে গ্রেফতার করার পরে ফুটবল এবং বিশ্ব পরিবেশ মহলে ঝড় ওঠে। পরিবেশবিদরা মনে করতে থাকেন সমাজে জনপ্রিয় মুখরা যদি এইরকম অপরাধ করতে থাকেন তাহলে সাধারণ মানুষ কী করবে। যদিও এই ঘটনার নেইমারের বাবাকে গ্রেফতার করা হলেও কিছুক্ষণের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বিপুল পরিমাণের আর্থিক জরিমানা করা হয়েছে। ব্রাজিলীয় এই তারকা ফুটবলারের বাবাকে দিতে হয়েছে ৫ মিলিয়ন ব্রাজিলিও রিয়েল।
অন্যদিকে পারিবারিক সমস্যা ছাড়াও, নেইমার তার পেশাদার জীবনে একটি খারাপ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন। বার্সেলোনা ছেড়ে রেকর্ড অর্থে তিনি যোগদেন প্যারিসের ক্লাব পিএসজিতে। কিন্তু তারপর থেকেই সেই ভাবে ফর্মে দেখা যায়নি তাঁকে। বর্তমানে নেইমার মাঠের বাইরে। মার্চে দোহায় তার গোড়ালির অস্ত্রোপচার হয়। ফেব্রুয়ারি থেকে তাকে খেলতে দেখা যায়নি। এখন গুঞ্জন চলছে, পিএসজি আর তাকে রাখছে না।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com