শাকির হায়দারঃ গাইবান্ধার সদর উপজেলায় যাত্রী সেজে ব্যাটারিচালিত অটো রিক্সা ছিনতাই কালে ধারালো চুরি ও অটো রিক্সা সহ অপরাধচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার, ৭ অক্টোবর দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন।
গ্রেফতারকৃতরা গাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামের কায়সার মিয়ার ছেলে কল্লোল মিয়া(২০), মৃত লাল মিয়ার ছেলে আল আমিন মিয়া(২০), মঞ্জু মিয়ার ছেলে আবির মিয়া(২০) এবং আশরাফুল আলমের ছেলে নাজমুল হাসান বোনাস (১৯)।
সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার, ৬ অক্টোবর দিনগত রাত আটটা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশের অভিযান পরিচালনা করার সময় গোপালপুর বাজারের পশ্চিম পাশে জগতরায় গোপালপুর গামি ফাকা রাস্তায় গ্রেফতারকৃতরা যাত্রী সেজে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা ছিনতাই করে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় তাদের ৪জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই অটো ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়।
পুলিশ সুপার কামাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজসে সন্ধ্যার দিকে ডিবিরোড ফকিরপাড়া মোড় থেকে অটো রিক্সাটি ভাড়া করে রামচন্দ্রপুর ইউনিয়নের জগতরায় গোপালপুরের একটি নির্জন স্থানে চালককে ধারালো অস্ত্র দিয়ে মৃত্যুর ভয়ভীতি প্রদর্শন সহ কিলঘুষি মেরে অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com