আশরাফুল শ্রাবন : গাজীপুরে বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ জানুয়ারি ২০২৬ইং রবিবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা রোডস্থ ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর মোল্লার সভাপতিত্ব ও সহ সভাপতি মো: আব্দুল্যাহ আল হাতেম এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সভাপতি জনাব সরকার জাবেদ আহমেদ সুমন ও প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব মেট্রো থানা যুবদলের আহ্বায়ক জনাব আকবর হোসেন ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সাথী, ও আলোর মিছিল শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক সৈয়দ আখতার হোসেন, টঙ্গী সরকারি হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ তরিকুল ইসলাম তারেক।
যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সরকার, সাংগঠনিক সম্পাদক শেখ রাজীব হাসান, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ, নির্বাহী সদস্য মোহাম্মদ আল-আমিন হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীয় ক্লাবের সকল সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com